সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

তদন্তে নেমেছে ভারতীয় বিমানবাহিনী

আসামে ভারতীয় বিমান বিধ্বস্ত এএন-৩২ সামরিক বিমানে আগুন

বিধ্বস্ত বিমানের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। জোরহাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান এএন-৩২ অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।

শনিবার (১৩ জুন) সকালে জোরহাট এয়ারবেসের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। তবে এখন পর্যন্ত কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানে থাকা ক্রু বা অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তাও প্রাথমিকভাবে স্পষ্ট নয়।

বিমানবাহিনী জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সোভিয়েত নির্মিত আন্তোনভ এএন-৩২, যা সামরিক পরিবহন কাজে ব্যবহৃত হয়। এটি দুর্গম এলাকায় মালামাল পরিবহন ও রসদ সরবরাহের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় আরেকটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন, যা রাজ্যটিতে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

#আসাম #বিমানদুর্ঘটনা #ভারতীয়বিমানবাহিনী

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

আসামে ভারতীয় বিমান বিধ্বস্ত এএন-৩২ সামরিক বিমানে আগুন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। জোরহাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান এএন-৩২ অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।

শনিবার (১৩ জুন) সকালে জোরহাট এয়ারবেসের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। তবে এখন পর্যন্ত কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানে থাকা ক্রু বা অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তাও প্রাথমিকভাবে স্পষ্ট নয়।

বিমানবাহিনী জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সোভিয়েত নির্মিত আন্তোনভ এএন-৩২, যা সামরিক পরিবহন কাজে ব্যবহৃত হয়। এটি দুর্গম এলাকায় মালামাল পরিবহন ও রসদ সরবরাহের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় আরেকটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন, যা রাজ্যটিতে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত