মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র এই ম্যাচকে ঘিরে দলীয় একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি, যদিও কয়েকটি পজিশনে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজের ফেরা নিশ্চিত হওয়ায় বড় স্বস্তিতে আর্জেন্টিনা। ডান হাতের চোট কাটিয়ে তিনি প্রথম একাদশে ফিরছেন। রাইটব্যাকে নাহুয়েল মলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মন্তিয়েল এগিয়ে আছেন।

সেন্টারব্যাকে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে নিকোলাস ওতামেন্দি বা লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে যেকোনো একজন খেলতে পারেন। লেফটব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর চোটের কারণে ফাকুন্দো মেদিনা এগিয়ে আছেন।

মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রায় নিশ্চিত। তাদের সঙ্গে থিয়াগো আলমাদা আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারেন।

আক্রমণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ শুরু করার সম্ভাবনা বেশি। হুলিয়ান আলভারেজ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামতে পারেন।

স্কালোনির পরিকল্পনায় রয়েছে অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ এবং মেসিকে কেন্দ্র করে আক্রমণ গড়ে তোলা। তবে আলজেরিয়ার গতি ও কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

#বিশ্বকাপ২০২৬ #মেসি #ফুটবল_ইতিহাস #আর্জেন্টিনা #ফুটবল_নিউজ #SportsNews

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র এই ম্যাচকে ঘিরে দলীয় একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি, যদিও কয়েকটি পজিশনে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজের ফেরা নিশ্চিত হওয়ায় বড় স্বস্তিতে আর্জেন্টিনা। ডান হাতের চোট কাটিয়ে তিনি প্রথম একাদশে ফিরছেন। রাইটব্যাকে নাহুয়েল মলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মন্তিয়েল এগিয়ে আছেন।

সেন্টারব্যাকে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে নিকোলাস ওতামেন্দি বা লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে যেকোনো একজন খেলতে পারেন। লেফটব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর চোটের কারণে ফাকুন্দো মেদিনা এগিয়ে আছেন।

মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রায় নিশ্চিত। তাদের সঙ্গে থিয়াগো আলমাদা আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারেন।

আক্রমণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্তিনেজ শুরু করার সম্ভাবনা বেশি। হুলিয়ান আলভারেজ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামতে পারেন।

স্কালোনির পরিকল্পনায় রয়েছে অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ এবং মেসিকে কেন্দ্র করে আক্রমণ গড়ে তোলা। তবে আলজেরিয়ার গতি ও কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত