বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

বিশ্বকাপ উন্মাদনায় নেটদুনিয়ায় ঝড়

আর্জেন্টিনাকে বাংলাদেশে অন্তর্ভুক্তির দাবি অভিনেতা জয়ের স্ট্যাটাসে

ছবি : সংগৃহীত

চলমান ফুটবল উন্মাদনার মধ্যে বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের পোস্ট ও আলোচনার ঝড়।

এরই মধ্যে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ব্যতিক্রমী পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।

তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে মজার ও ব্যঙ্গাত্মক হিসেবে দেখলেও, অনেকে এটি নিয়ে হাস্যরসাত্মক আলোচনায় মেতে ওঠেন।

বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনা নতুন কিছু নয়। প্রতি আসরেই দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক ও উচ্ছ্বাস দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।

শাহরিয়ার নাজিম জয়ের এই পোস্ট সেই ফুটবল উন্মাদনারই একটি রসাত্মক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে রয়েছে।

Image

#বিশ্বকাপ২০২৬ #আর্জেন্টিনা #ফুটবলউন্মাদনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আর্জেন্টিনাকে বাংলাদেশে অন্তর্ভুক্তির দাবি অভিনেতা জয়ের স্ট্যাটাসে

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

চলমান ফুটবল উন্মাদনার মধ্যে বাংলাদেশে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের পোস্ট ও আলোচনার ঝড়।

এরই মধ্যে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ব্যতিক্রমী পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।

তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে মজার ও ব্যঙ্গাত্মক হিসেবে দেখলেও, অনেকে এটি নিয়ে হাস্যরসাত্মক আলোচনায় মেতে ওঠেন।

বাংলাদেশে বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনা নতুন কিছু নয়। প্রতি আসরেই দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক ও উচ্ছ্বাস দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।

শাহরিয়ার নাজিম জয়ের এই পোস্ট সেই ফুটবল উন্মাদনারই একটি রসাত্মক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত