বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের মূলধারায় নিয়ে আসা নাগরিক অধিকার।”

তিনি বলেন, সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নির্দিষ্ট মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা বিবেচনা করছে।

নারীদের অর্থনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “নারীরা পরিবারকে আগলে রাখেন এবং সঞ্চয়ের বিষয়টি ভালো বোঝেন। এজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও জানান, কৃষক কার্ডও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হবে এবং এসব সেবা জনগণের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববাজারে বাংলাদেশের হস্তশিল্প, সংগীত, থিয়েটার ও খেলাধুলার বড় সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে এসব খাত আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি বলে জানান।

অর্থমন্ত্রী বলেন, একটি ভালো ডিজাইন কোনো পণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। তাই আন্তর্জাতিক মানের ডিজাইন ও মার্কেটিং কৌশলের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

#বাংলাদেশঅর্থনীতি #অর্থনীতি #অর্থমন্ত্রী

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত