বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

স্বস্তিতে পরিবার

অবশেষে খোঁজ মিলল অভিনেত্রী হিমির নানার পরিবারে

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

অবশেষে স্বস্তি ফিরেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারে। দ্বিতীয়বারের মতো নিখোঁজ হওয়ার পর সন্ধান পাওয়া গেছে তার নানার।

রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন হিমির নানা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী হিমি। সেখানে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেন।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই আসে স্বস্তির খবর। রাত ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে হিমি জানান, তার নানার সন্ধান পাওয়া গেছে। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৭ ফেব্রুয়ারি একইভাবে নিখোঁজ হয়েছিলেন হিমির নানা। সেই সময়ও পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

নানাকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে খোঁজখবর নেওয়া এবং সহযোগিতার জন্য শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

#বিনোদন_সংবাদ #হিমি #নিখোঁজ_নানা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

অবশেষে খোঁজ মিলল অভিনেত্রী হিমির নানার পরিবারে

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

অবশেষে স্বস্তি ফিরেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারে। দ্বিতীয়বারের মতো নিখোঁজ হওয়ার পর সন্ধান পাওয়া গেছে তার নানার।

রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন হিমির নানা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী হিমি। সেখানে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেন।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই আসে স্বস্তির খবর। রাত ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে হিমি জানান, তার নানার সন্ধান পাওয়া গেছে। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৭ ফেব্রুয়ারি একইভাবে নিখোঁজ হয়েছিলেন হিমির নানা। সেই সময়ও পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

নানাকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে খোঁজখবর নেওয়া এবং সহযোগিতার জন্য শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত