শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এমপি আল ফারুক আব্দুল লতিফ

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি: চেকপোস্ট

নীলফামারীতে কৃষক অ্যাপে আবেদনকারী ও লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা এবং সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য কৃষক অ্যাপে আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি খাদ্য মজুদও আরও শক্তিশালী হবে।

#নীলফামারী #বোরোধানসংগ্রহ #কৃষকঅ্যাপ

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

নীলফামারীতে কৃষক অ্যাপে আবেদনকারী ও লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা এবং সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য কৃষক অ্যাপে আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি খাদ্য মজুদও আরও শক্তিশালী হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত