মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

রামপালে জমি বিরোধে শিশুসহ আহত ৭

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে জমি বিরোধে শিশুসহ আহত ৭

বাগেরহাটের রামপালের কুমলাই গ্রামে জমিতে ঘের ঘেরাকে কেন্দ্র করে কালু বাহিনীর হামলায় (০৩)বছরের ১(এক) শিশু সহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাঁতক্ষনিক খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার কুমলাই গ্রামে দীর্ঘ দিন ধরে তছির শেখ ও শেখ মুহিত জমি ভোগ দখল করে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে ওই জমিতে জোর পূর্বক ভেড়িবাঁধ অন্যায় ভাবে দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান বিষয়টি মিমাংশার কথা বললে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বহিরাগত সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে হামলা চালায় রামপার উপজেলার কিসমত কুমলাই গ্রামের শেখ কালাম কালো (৪৫),  আঃ রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), শেখ কালাম কালো (৪২), শেখ বোরহান (৪০), রাকিব (২৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। তারা বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠি নিয়ে হামলা করে। এসময় বাধা দিলে আলমগীর শেখ (৫০) মাসুদ শেখ(২১) জাহাঙ্গীর শেখ (৪৫) তসির শেখ (৭৫) শেখ সামীম (৩৮) নাহার বেগম (৭০)ও ৩ বছরের শিশু জিসান রক্তাক্ত জখম হয়। আহাতদের মধ্যে শেখ তসির উদ্দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা বাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে রামপাল থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রামপালে জমি বিরোধে শিশুসহ আহত ৭

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত