চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

৬৬ বছরে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৬৬ বছরে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!
বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে বলছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে তিনি নিজে এখনও কিছু জানাননি। বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন। সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে— ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা? এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন? তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৬৬ বছরে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত