চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা রুটিন অনুযায়ী ওইদিন অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে দুর্ঘটনার কারণে আজ মঙ্গলবারের (২২ জুলাই) নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এ ঘটনায় সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা রুটিন অনুযায়ী ওইদিন অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে দুর্ঘটনার কারণে আজ মঙ্গলবারের (২২ জুলাই) নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এ ঘটনায় সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত