রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

হিলি স্থলবন্দরে বাণিজ্য স্থগিত, যাত্রী চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হিলি স্থলবন্দরে বাণিজ্য স্থগিত, যাত্রী চলাচল স্বাভাবিক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে এ সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন-এর সভাপতি মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে মো. আরিফুল ইসলাম, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকে।

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

হিলি স্থলবন্দরে বাণিজ্য স্থগিত, যাত্রী চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে এ সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন-এর সভাপতি মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে মো. আরিফুল ইসলাম, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত