রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই দেশের সহযোগিতার প্রশংসা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগ মানবিক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি বলেন, দুই দেশের ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে।

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের চোখের রোগ দ্রুত শনাক্ত করা, চিকিৎসা পরামর্শ দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

#ঠাকুরগাঁও #ফ্রি_আই_ক্যাম্প #বাংলাদেশ_নেপাল

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগ মানবিক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি বলেন, দুই দেশের ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে।

‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের চোখের রোগ দ্রুত শনাক্ত করা, চিকিৎসা পরামর্শ দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত