অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নান-কে বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। সিদ্ধান্ত অনুযায়ী, তাকে নতুনভাবে গঠিত বেঞ্চে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি এবং কজলিস্ট থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে কুমিল্লা-তে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই সময় এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করার বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এপেক্স ক্লাবের সদস্যদের সঙ্গে বিচারপতি আব্দুল মান্নানের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে কয়েকবার ‘ভুয়া ভুয়া’ স্লোগানও শোনা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর প্রধান বিচারপতির দপ্তর প্রশাসনিকভাবে তাকে কার্যত বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, যা প্রশাসনিক ভাষায় ওএসডি সদৃশ ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬