চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত

শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
“দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।”

উল্লেখ্য, একই দিন বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিকে এক চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে রায়হান উদ্দিনের বিরুদ্ধে।

আহত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ (৩০) বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়ভাবে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে মাঠে নেমেছে বলে জানিয়েছে সুনামগঞ্জ থানা পুলিশ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

featured Image

শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
“দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।”

উল্লেখ্য, একই দিন বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিকে এক চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে রায়হান উদ্দিনের বিরুদ্ধে।

আহত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ (৩০) বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়ভাবে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে মাঠে নেমেছে বলে জানিয়েছে সুনামগঞ্জ থানা পুলিশ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত