চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ প্রসঙ্গে যা বললেন তিশা

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ প্রসঙ্গে যা বললেন তিশা
স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা যাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকের মতে, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে যাহের আলভী দাবি করেন, তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। সেই সঙ্গে ইকরার অন্য এক জায়গায় বিয়ের কথাও উল্লেখ করেন আলভী। নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন যাহের আলভী। এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী তাসনুভা তিশা লিখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’ এরপর আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্ত্রীর বিরুদ্ধে আলভীর অভিযোগ প্রসঙ্গে যা বললেন তিশা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা যাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকের মতে, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে যাহের আলভী দাবি করেন, তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। সেই সঙ্গে ইকরার অন্য এক জায়গায় বিয়ের কথাও উল্লেখ করেন আলভী। নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন যাহের আলভী। এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী তাসনুভা তিশা লিখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’ এরপর আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত