চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ ডাকাত বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মোংলা বেইস ও নৌবাহিনীর সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সক্রিয় সহযোগী আল-আমিনকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খুলনা শহর এলাকা থেকে পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযানে করিম বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের সঙ্গে যুক্ত ছিল এবং অস্ত্র, গুলি ও অন্যান্য রসদের জোগান দিয়ে সহযোগিতা করে আসছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম চলমান রয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৫

featured Image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ ডাকাত বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মোংলা বেইস ও নৌবাহিনীর সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সক্রিয় সহযোগী আল-আমিনকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খুলনা শহর এলাকা থেকে পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযানে করিম বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের সঙ্গে যুক্ত ছিল এবং অস্ত্র, গুলি ও অন্যান্য রসদের জোগান দিয়ে সহযোগিতা করে আসছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম চলমান রয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত