চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশ : ১৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শামসুল হক (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার চিনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল সাত্তারের ছেলে।

জানা যায়, সোমবার (১৯ মে) ভোরে রাজাপাড়া সীমান্তের ১২১১ নম্বর পিলার অতিক্রম করে শামসুল হকসহ কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতীয় চোরাইপণ্য বহনের উদ্দেশ্যে সীমান্ত পার হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় ভারতীয় ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে শামসুল হকের বাম কাঁধে দুটি ছররা গুলি লাগে।

সহপাঠীরা তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার পরিবার জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, “সকাল বেলায় শামসুল হক নামে এক যুবক বাম কাঁধে গুলির আঘাত নিয়ে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।”

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, “ওই সময়ে ভারতীয় সীমান্তে কারফিউ চলছিল। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে শামসুল হক গুলিবিদ্ধ হন।”

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেছে এবং বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত