চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও চার মাসের শিশু নিহত, আহত ৬

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও চার মাসের শিশু নিহত, আহত ৬

সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাম্বারবিহীন একটি সুনামগঞ্জগামী লেগুনা ও বিপরীতমুখী একটি অনটেস্ট সিএনজি গাগলী গ্রামের আনজু মিয়ার বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা যায়।

নিহতরা হলেন-দোয়ারাবাজার উপজেলা ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম।

আহতরা হচ্ছেন- দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের জ্যোতিষ দাস (২৬), সাদিরপুর গ্রামের হাসান (৩৫), কাদিরপুর ধল গ্রামের সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের রুবেল (২৫), নেত্রকোনার বাদল মিয়া (৪০)।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। ঘাতক লেগুনা ও সিএনজি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও চার মাসের শিশু নিহত, আহত ৬

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

featured Image

সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাম্বারবিহীন একটি সুনামগঞ্জগামী লেগুনা ও বিপরীতমুখী একটি অনটেস্ট সিএনজি গাগলী গ্রামের আনজু মিয়ার বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা যায়।

নিহতরা হলেন-দোয়ারাবাজার উপজেলা ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম।

আহতরা হচ্ছেন- দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের জ্যোতিষ দাস (২৬), সাদিরপুর গ্রামের হাসান (৩৫), কাদিরপুর ধল গ্রামের সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের রুবেল (২৫), নেত্রকোনার বাদল মিয়া (৪০)।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। ঘাতক লেগুনা ও সিএনজি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত