চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে মক্তবে কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে মক্তবে কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মক্তবে পড়তে যাওয়া ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে শিশুটি মসজিদের মক্তবে পড়তে গেলে ইমাম সাজিদুর রহমান (৪০) ঝাড়ু দেওয়ার অজুহাতে তাকে দ্বিতীয় তলার কক্ষে পাঠান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

বাড়ি ফিরে ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা দ্রুত দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে মক্তবে কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মক্তবে পড়তে যাওয়া ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে শিশুটি মসজিদের মক্তবে পড়তে গেলে ইমাম সাজিদুর রহমান (৪০) ঝাড়ু দেওয়ার অজুহাতে তাকে দ্বিতীয় তলার কক্ষে পাঠান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

বাড়ি ফিরে ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা দ্রুত দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত