চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে ট্রলারে করে আনা পৌনে এক কোটি টাকার ভারতীয় গরু আটক

প্রকাশ : ০১ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে ট্রলারে করে আনা পৌনে এক কোটি টাকার ভারতীয় গরু আটক

সুনামগঞ্জে সীমান্তপথে আনা ভারতীয় গরুর একটি বড় চালান আটক করেছে প্রশাসনের ট্রাস্কফোর্স টিম। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে একটি ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল এসব গরু। অভিযান চালিয়ে ট্রলারসহ ৯০টি ভারতীয় গরু আটক করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করে ২৮ বিজিবি’র একটি চৌকস টিম। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব গরুর প্রকৃত মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা হতে পারে।

বিজিবি সূত্রে জানা যায়, গরুগুলো ভারতের মেঘালয় রাজ্য থেকে দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে চোরাইপথে আনা হয়। এরপর এগুলো স্থানীয় হাটে বিক্রির উদ্দেশ্যে কিছু বাংলাদেশি গরুর সঙ্গে মিশিয়ে কাগজে সুনামগঞ্জের স্থানীয় গরু হিসেবে দেখানো হয়। পরে সুরমা নদীপথে গরুগুলো জামালগঞ্জ, ধর্মপাশা ও সুনামগঞ্জের বিভিন্ন হাটে পাঠানোর চেষ্টা চলছিল।

অভিযানের সময় সাহেববাড়ী ঘাট এলাকায় গরুবোঝাই ট্রলারটি আটক করা হয়। এরপর গরুগুলো ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন ক্যাম্পে এনে রাখা হয়।

২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ভারতীয় গরুর একটি বড় চালান নদীপথে সুনামগঞ্জে প্রবেশ করছে। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু ও ট্রলারসহ চোরাকারবারিদের তৎপরতা রোধ করা হয়।”

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার মাধ্যমে যাচাই শেষে জানা যায়, গরুগুলোর অধিকাংশই ভারতের মেঘালয় রাজ্যের।

তিনি আরও জানান, “গরুগুলো আপাতত স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়েছে। পরে নিয়মিত মামলা করা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ট্রলারে করে আনা পৌনে এক কোটি টাকার ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত