চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে কর্মশালা শুরু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে কর্মশালা শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে মেন্টরদের সঙ্গে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ কর্মশালার অংশগ্রহণকারীরা। ছবি: সৌজন্যে দেহভিত্তিক জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিল্পচর্চার মাধ্যমে লিঙ্গ, সমাজ ও পরিবেশবিষয়ক আলোচনায় নতুন মাত্রা দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো ছয় মাসব্যাপী কর্মশালা ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’। আজ (১৭ এপ্রিল) শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের মহড়াকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজবিজ্ঞানী ও মানবাধিকার আন্দোলনকর্মী সামিনা লুৎফা। প্রধান অতিথির বক্তব্যে সামিনা লুৎফা বলেন, `বর্তমান সময়ে পারফর্মিং আর্টস এবং প্রান্তিক জনগোষ্ঠী ঝুঁকির মুখে রয়েছে। তাই এই কর্মশালায় ক্ষুদ্র আখ্যান (মাইক্রো-ন্যারেটিভ) অনুসন্ধানের মাধ্যমে পারফরম্যান্সভিত্তিক প্রতিবাদ তৈরি করা হবে।' শিরীন হক বলেন, `ছয় মাসব্যাপী এই উদ্যোগে গবেষণাভিত্তিক পারফরম্যান্স তৈরি করা হবে, যা নারীদের কাঠামোগত সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠবে।' অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মারিয়া রেহমান, দিপা খন্দকার ও লুবনা মারিয়াম। এ দিনে ‘ইউজিং মাইক্রো-ন্যারেটিভস টু টেল আওয়ার স্টোরিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। এই কর্মশালার মূল লক্ষ্য নারীর সংগ্রামকে তুলে ধরে নৃত্যনাট্য নির্মাণ প্রশিক্ষণ। অডিশনের মাধ্যমে এতে অংশ নিচ্ছেন ৩৫ জন নৃত্যশিল্পী, থিয়েটারকর্মী ও গবেষক। সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শীর্ষক ছয় মাসের এ কর্মশালায় সহায়তা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্রিটিশ কাউন্সিল ও ডব্লিউওডব্লিউ ফাউন্ডেশন। ছয়মাস ধরে চলা এ কর্মশালায় বিভিন্ন সময়ে মেন্টরিং করবেন আন্তর্জাতিক থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল, নৃত্যশিল্পী, শিক্ষক ও গবেষক লুবনা মারিয়াম, সোহিনী দাস হার্টসম্যান, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর, অভিনেত্রী ও শিক্ষক সামিনা লুৎফা প্রমুখ। আয়োজকেরা জানান, কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা নির্মাণ করবেন নারীবাদী নৃত্যনাট্য, যেগুলো ২৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসব ডব্লিউওডব্লিউ বাংলাদেশ চ্যাপ্টার-এ দিনব্যাপী পরিবেশন করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে কর্মশালা শুরু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত