চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ
বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার শিক্ষা নিয়ে রাজনীতি করবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম কর্মদিবস। ববি হাজ্জাজ বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে। নতুন শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয়কে পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, একই দিনে সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত