চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শায়েস্তাগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় আকস্মিক টর্নেডোর আঘাতে ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির পাশের কৃষিজমিতে ছাগল চরাতে গেলে হঠাৎ করে প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, এমন আকস্মিক ও ভয়াবহ টর্নেডো এর আগে কখনো দেখেননি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শায়েস্তাগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় আকস্মিক টর্নেডোর আঘাতে ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির পাশের কৃষিজমিতে ছাগল চরাতে গেলে হঠাৎ করে প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, এমন আকস্মিক ও ভয়াবহ টর্নেডো এর আগে কখনো দেখেননি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত