চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গা-ঢাকা দিয়েছেন হাবিবুর

প্রকাশ : ১৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গা-ঢাকা দিয়েছেন হাবিবুর

লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মারধরের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, ১১ মে দুপুরে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে বাকিতে মাল না দেওয়াকে কেন্দ্র করে মুড়িয়াউক গ্রামের ইয়াছিন মিয়াকে মারধর করেন হাবিবুর রহমান। এ ঘটনায় আহতের পিতা আইয়ুব আলী লাখাই থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তা রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মুড়িয়াউক বিট অফিসার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামানকে।

এ বিষয়ে এসআই আকতারুজ্জামান বলেন, “মামলার প্রাথমিক সত্যতা পাওয়ার পর থানার ওসি আমাকে তদন্তভার দেন। তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে।”

অভিযুক্ত যুবদল নেতা হাবিবুর রহমান মুঠোফোনে দাবি করেন, “ঘটনার দিন ইউনিয়ন অফিসে শুধুমাত্র তর্কাতর্কি হয়েছিল, কোনো মারধরের ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গা-ঢাকা দিয়েছেন হাবিবুর

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫

featured Image

লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মারধরের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, ১১ মে দুপুরে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে বাকিতে মাল না দেওয়াকে কেন্দ্র করে মুড়িয়াউক গ্রামের ইয়াছিন মিয়াকে মারধর করেন হাবিবুর রহমান। এ ঘটনায় আহতের পিতা আইয়ুব আলী লাখাই থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তা রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মুড়িয়াউক বিট অফিসার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামানকে।

এ বিষয়ে এসআই আকতারুজ্জামান বলেন, “মামলার প্রাথমিক সত্যতা পাওয়ার পর থানার ওসি আমাকে তদন্তভার দেন। তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে।”

অভিযুক্ত যুবদল নেতা হাবিবুর রহমান মুঠোফোনে দাবি করেন, “ঘটনার দিন ইউনিয়ন অফিসে শুধুমাত্র তর্কাতর্কি হয়েছিল, কোনো মারধরের ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত