চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (৪ মে) বিকাল ৫ টায়, দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বালু ব্যবহার করা হচ্ছে। এছাড়া সড়কের দুই পাশে প্রয়োজনীয় পাইলিং না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে না। মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবি করেন, ঠিকাদার সোহেল তাদের প্রতিবাদের কারণে পুলিশ ব্যবহার করছেন এবং রামপাল থানার ওসি আতিকুর রহমান এলাকাবাসীকে হুমকি দিয়েছেন। এমনকি নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। তারা দ্রুত প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে কাজ শেষ করার দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা দেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, সিডিউল অনুযায়ী কাজ চলছে এবং ঠিকাদারকে অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান অভিযোগে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কিছু ব্যক্তি রাস্তার কাজের জন্য চাঁদা দাবি করছিলেন, যার কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরে পুলিশ গিয়ে কাজ পুনরায় শুরু করে এবং স্থানীয়দের সতর্ক করে দেয়া হয় যেন ভবিষ্যতে কেউ কাজে বাধা না দেয়। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত