চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন গ্রেফতার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন গ্রেফতার

বাগেরহাটের রামপাল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতব্যাপী রামপাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
সদর ইউনিয়নের নদীরহোলা গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি কাদম্বিনী পোদ্দার (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চুরির সময় হাতেনাতে ধরা হয় উপজেলার খেজুরমহল গ্রামের হোসেন গাজীর ছেলে আজগর গাজী (২৫) ও খুলনা জেলার দাকোপ উপজেলার রামনগর গ্রামের খোকন মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল (২৯) কে।

অন্য এক অভিযানে, বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি রাবেয়া খাতুন (৩০) এবং একই ইউনিয়নের চন্ডিতলা গ্রামের গৌর চন্দ্র পালের ছেলে রাখাল চন্দ্র পাল (২৮) কে নারীকে উত্যক্ত ও হেনস্তা করার মামলায় গ্রেফতার করা হয়।

রামপাল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম দুই নারীসহ মোট পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত