চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জেলার ৪৭৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান (যুগ্মসচিব)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জেলার ৪৭৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান (যুগ্মসচিব)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত