চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে বিরল ঘটনা—দুই মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সুমাইয়া নামের এক প্রসূতি এই বিশেষ শিশুটির জন্ম দেন।

সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার মুদি দোকানি গোলাম আযমের স্ত্রী। প্রসবের পরপরই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “শিশুটি দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে, তবে বর্তমানে মা ও শিশু দুজনেই স্থিতিশীল রয়েছে।”

এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই কৌতূহলবশত শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

featured Image

রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে বিরল ঘটনা—দুই মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সুমাইয়া নামের এক প্রসূতি এই বিশেষ শিশুটির জন্ম দেন।

সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার মুদি দোকানি গোলাম আযমের স্ত্রী। প্রসবের পরপরই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “শিশুটি দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে, তবে বর্তমানে মা ও শিশু দুজনেই স্থিতিশীল রয়েছে।”

এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই কৌতূহলবশত শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত