রাজশাহীতে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহী এবং ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও কমিউনিটি ভলান্টিয়াররা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস আই এম রাজিউল করিম, সিভিল সার্জন, রাজশাহী; মো. আব্দুল ওয়াহাব, জেলা শিক্ষা অফিসার; ডা. মো. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি); ডা. মো. আ. বাতিন, মেডিকেল অফিসার (সিসি); এবং ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আব্দুর রাজ্জাক, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৫