চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন

রাজশাহীতে আদালত চত্বর থেকে পুলিশ হেফাজতে থাকা এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলার আসামি আরিফকে আজ দুপুরে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান তাকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় অসতর্কতার সুযোগ নিয়ে আরিফ পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, “ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৫

featured Image

রাজশাহীতে আদালত চত্বর থেকে পুলিশ হেফাজতে থাকা এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলার আসামি আরিফকে আজ দুপুরে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান তাকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় অসতর্কতার সুযোগ নিয়ে আরিফ পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, “ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত