চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে অভিনব কৌশলে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে অভিনব কৌশলে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহীতে দিনে-দুপুরে অভিনব কৌশলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় মরিচের গুঁড়া ছিটিয়ে চোখে ধোঁকা দেওয়া হয় ভুক্তভোগীকে।

রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দিলীপ কুমার প্রামাণিক জানান, আগের দিনের বিক্রির ১২ লাখ ৫০ হাজার টাকা মালিকের বাসা কুমারপাড়া চালপট্টি এলাকা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশাযোগে অফিসে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলিতে মোড় নেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়।

চোখে ঝাঁঝ অনুভব করে তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। তখন ছিনতাইকারীরা তাঁর কাঁধে ঝুলানো টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুলে আঘাত লাগে। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়।

প্রতিষ্ঠানের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ কুমার দীর্ঘদিন ধরে বিশ্বস্তভাবে কাজ করে আসছেন এবং প্রতিদিন এভাবেই টাকা নিয়ে অফিসে আসতেন।

ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়েই পালিয়ে যাওয়ায় তাকেও সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে অভিনব কৌশলে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত