চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজধানীতে ট্রাকচাপায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীতে ট্রাকচাপায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

রাজধানীর গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে। তিনি ঢাকার শ্যামপুর মাদবর বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

নিহতের বাবা জানান, রাতে ঝালমুড়ি বিক্রি শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত ট্রাক প্রান্তকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে ট্রাকচাপায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image

রাজধানীর গুলিস্তান বঙ্গভবনের মোড়ে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে। তিনি ঢাকার শ্যামপুর মাদবর বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

নিহতের বাবা জানান, রাতে ঝালমুড়ি বিক্রি শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত ট্রাক প্রান্তকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত