চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের নাম মোঃ নাছির শেখ (৫০)। তিনি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১২টার দিকে নাছির শেখ নিজ বাড়ির পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিএনপি নেতা নাছির শেখের অকাল মৃত্যুতে মোংলা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, "বজ্রপাতজনিত কারণে এটি একটি প্রাকৃতিক মৃত্যু। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া গ্রহণের প্রয়োজন হয়নি।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫

featured Image

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের নাম মোঃ নাছির শেখ (৫০)। তিনি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১২টার দিকে নাছির শেখ নিজ বাড়ির পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিএনপি নেতা নাছির শেখের অকাল মৃত্যুতে মোংলা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, "বজ্রপাতজনিত কারণে এটি একটি প্রাকৃতিক মৃত্যু। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া গ্রহণের প্রয়োজন হয়নি।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত