চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পা জব্দ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পা জব্দ

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা ৩১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও চারটি পা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশন কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকার একটি পরিত্যক্ত বস্তা তল্লাশি করে হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গগুলো জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পা জব্দ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫

featured Image

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা ৩১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও চারটি পা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশন কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকার একটি পরিত্যক্ত বস্তা তল্লাশি করে হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গগুলো জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত