চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মে দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রকাশ : ০১ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মে দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, মে দিবস উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, পরিবহন শ্রমিক ও বন্দর শ্রমিকরা সম্মিলিতভাবে আজ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে কোনো পণ্য ওঠানামা হয়নি।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পরবর্তী কার্যদিবস শনিবার (৩ মে) সকাল থেকে আবার পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, "সরকারি ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম আজ বন্ধ রয়েছে। তবে ব্যাগেজ শাখা চালু রয়েছে এবং বৈধ পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করছেন।"

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, "পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা যাত্রীরা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারছেন।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মে দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫

featured Image

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, মে দিবস উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, পরিবহন শ্রমিক ও বন্দর শ্রমিকরা সম্মিলিতভাবে আজ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে কোনো পণ্য ওঠানামা হয়নি।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পরবর্তী কার্যদিবস শনিবার (৩ মে) সকাল থেকে আবার পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, "সরকারি ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম আজ বন্ধ রয়েছে। তবে ব্যাগেজ শাখা চালু রয়েছে এবং বৈধ পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করছেন।"

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, "পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা যাত্রীরা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারছেন।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত