চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্মরণে জয়পুরহাটে বিএনপির শোক দিবস পালন

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্মরণে জয়পুরহাটে বিএনপির শোক দিবস পালন

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক দিবস পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবস পালিত হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য গভীর শোকের। তারা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দায়ীদের শাস্তির আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভবনে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী হতাহত হন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্মরণে জয়পুরহাটে বিএনপির শোক দিবস পালন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক দিবস পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবস পালিত হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য গভীর শোকের। তারা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দায়ীদের শাস্তির আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভবনে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী হতাহত হন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত