চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তারা সবাই বাংলাদেশের নাগরিক। জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। সেখানকার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সাজা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে সীমান্ত পিলার ১৯৬/২-এসের কাছে এনে বাংলাদেশে পুশ-ইন করা হয়।

আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম এবং থানার ওসি মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, একই সীমান্ত দিয়ে তিন মাস আগে সাতজন বাংলাদেশিকে পুশ-ইন করেছিল বিএসএফ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তারা সবাই বাংলাদেশের নাগরিক। জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। সেখানকার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সাজা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে সীমান্ত পিলার ১৯৬/২-এসের কাছে এনে বাংলাদেশে পুশ-ইন করা হয়।

আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম এবং থানার ওসি মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, একই সীমান্ত দিয়ে তিন মাস আগে সাতজন বাংলাদেশিকে পুশ-ইন করেছিল বিএসএফ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত