চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকবান্ধব সরকার গঠন করবো: ওবায়দুর রহমান চন্দন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকবান্ধব সরকার গঠন করবো: ওবায়দুর রহমান চন্দন

জয়পুরহাটের ক্ষেতলালে কৃষকদের নিয়ে আলোচনা সভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, "কৃষক এবং ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে একটি প্রকৃত কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।"

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বড়াইল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেব, যাতে তারা সহজে সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন। কৃষি পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে কেনার জন্য স্থাপন করা হবে ক্রয় কেন্দ্র। কৃষকদের ঝুঁকি কমাতে চালু করা হবে কৃষি বীমা। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, উপজেলা কৃষকদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাকুল হায়দার ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। তারা কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন নেতৃবৃন্দের সামনে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকবান্ধব সরকার গঠন করবো: ওবায়দুর রহমান চন্দন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে কৃষকদের নিয়ে আলোচনা সভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, "কৃষক এবং ধানের শীষ আমাদের অস্তিত্বের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে একটি প্রকৃত কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।"

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বড়াইল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেব, যাতে তারা সহজে সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন। কৃষি পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে কেনার জন্য স্থাপন করা হবে ক্রয় কেন্দ্র। কৃষকদের ঝুঁকি কমাতে চালু করা হবে কৃষি বীমা। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, উপজেলা কৃষকদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাকুল হায়দার ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। তারা কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন নেতৃবৃন্দের সামনে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত