চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সদর মসজিদ মোড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজি জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস.এম. আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১০টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

featured Image

বাগেরহাটের রামপালে ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সদর মসজিদ মোড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজি জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস.এম. আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১০টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত