চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার নতুন বছরকে বরণ করে নেয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। বেশ কয়েক বছর পর এমন জমকালো আয়োজন দেখে সত্যিই আনন্দিত।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ, ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, নববর্ষ উদযাপন কমিটির সভাপতি ও ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. নুর আলম, এবং সদস্য সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত।

উদ্বোধনের পর চারুকলা স্কুল থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল, কাঠের তৈরি কারুকাজ এবং নানা ঐতিহ্যবাহী উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছড়িয়ে দেয় বৈশাখের রঙিন বার্তা।

কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী বসে বৈশাখী মেলা। শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা-পুলি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও পণ্যের স্টল বসানো হয়। শিশুদের জন্য ছিল নাগরদোলা, ম্যাজিক শোসহ নানা আনন্দ আয়োজন। মেলায় দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।

বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও নাটকের মাধ্যমে ফুটে ওঠে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। নিরাপত্তা নিশ্চিত করতে ছিল প্রশাসনের বিশেষ ব্যবস্থা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত