চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

ববিতে ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ আটক ৩

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ববিতে ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ আটক ৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে রাতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটক হওয়া টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তার সাথে আরও দুইজনকে আটক করা হয়, তবে তাদের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, টিকলী শরীফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম আসামি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন শান্ত জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী টিকলী শরীফ জুলাই-আগস্ট মাসের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি সক্রিয় কর্মী হিসেবে সামাজিক মাধ্যমে বিভিন্ন অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

শান্ত আরও বলেন, ছাত্রদল কখনো মব জাস্টিসের পক্ষে নয়, বরং সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, "আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল হিসেবে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে সদা প্রস্তুত রয়েছি।"

এই ঘটনার বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, "আমাকে কিছু ছাত্র খবর দেয় যে ছাত্রলীগের নেত্রীকে আটক করা হয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিই। তারা এসে তিনজনকে থানায় নিয়ে গেছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ববিতে ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত