চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রাথমিক শিক্ষকদের আন্তজেলা বদলির আবেদন শুরু

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রাথমিক শিক্ষকদের আন্তজেলা বদলির আবেদন শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তজেলা (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির সময়সূচি ও প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবেদন যাচাই করবেন। ২৪ ও ২৫ এপ্রিল উপজেলা বা থানা শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত যাচাই শেষে ২৮ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর ২৯ ও ৩০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন।

শিক্ষকরা অনলাইনে বদলির আবেদনকালে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয়ের জন্যও আবেদন করা যাবে।

আদেশে আরও বলা হয়, বদলির আদেশ চূড়ান্ত হওয়ার পর তা বাতিলের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে মাঠ পর্যায়ের উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রাথমিক শিক্ষকদের আন্তজেলা বদলির আবেদন শুরু

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৫

featured Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তজেলা (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির সময়সূচি ও প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবেদন যাচাই করবেন। ২৪ ও ২৫ এপ্রিল উপজেলা বা থানা শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত যাচাই শেষে ২৮ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর ২৯ ও ৩০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন।

শিক্ষকরা অনলাইনে বদলির আবেদনকালে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। একাধিক পছন্দ না থাকলে একটি বা দুটি বিদ্যালয়ের জন্যও আবেদন করা যাবে।

আদেশে আরও বলা হয়, বদলির আদেশ চূড়ান্ত হওয়ার পর তা বাতিলের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে মাঠ পর্যায়ের উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত