চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে অগ্নিসংযোগ

প্রকাশ : ০৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে অগ্নিসংযোগ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর ৩০-৪০ জনের একটি দল পত্রিকা অফিসের তালা ভেঙে ভেতরের মালামাল বাইরে এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত দেশ সংযোগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যুর খবরে শিরোনাম করা হয়-“কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শোক”

সংবাদটিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান এমপি হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৫

featured Image

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর ৩০-৪০ জনের একটি দল পত্রিকা অফিসের তালা ভেঙে ভেতরের মালামাল বাইরে এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত দেশ সংযোগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যুর খবরে শিরোনাম করা হয়-“কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শোক”

সংবাদটিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান এমপি হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত