চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠকের বিষয়টি গুজব বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন—এমন তথ্য ভিত্তিহীন। বিভিন্ন মিডিয়ায় যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, সেগুলো পুরোপুরি গুজব।”

এ বিষয়ে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী জানান, তিনি বর্তমানে ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করছেন এবং পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। “বিষয়টি সম্পূর্ণ গুজব। আমি কিছুই জানি না,”- বলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ—কক্সবাজার সফরকালে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে এই সফর ঘিরে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম নেয়। অনেকে প্রশ্ন তোলেন, “বর্ষপূর্তির দিনে এনসিপি নেতারা কক্সবাজারে কেন?”—যা থেকে গুজব আরও ছড়িয়ে পড়ে।

ডা. তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটওয়ারী উভয়েই এসব তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

featured Image

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠকের বিষয়টি গুজব বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন—এমন তথ্য ভিত্তিহীন। বিভিন্ন মিডিয়ায় যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, সেগুলো পুরোপুরি গুজব।”

এ বিষয়ে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী জানান, তিনি বর্তমানে ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করছেন এবং পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। “বিষয়টি সম্পূর্ণ গুজব। আমি কিছুই জানি না,”- বলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ—কক্সবাজার সফরকালে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে এই সফর ঘিরে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম নেয়। অনেকে প্রশ্ন তোলেন, “বর্ষপূর্তির দিনে এনসিপি নেতারা কক্সবাজারে কেন?”—যা থেকে গুজব আরও ছড়িয়ে পড়ে।

ডা. তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটওয়ারী উভয়েই এসব তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত