চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পাঁচবিবিতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাঁচবিবিতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজার সংলগ্ন বারোকান্দি সড়কের পাশেই এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ আলম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার লক্ষীপুর মনির বাজার গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আলম মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে বারোকান্দির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজার সংলগ্ন বারোকান্দি সড়কের পাশেই এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ আলম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার লক্ষীপুর মনির বাজার গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আলম মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে বারোকান্দির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত