চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্বৃত্তদের হামলায় কুয়েটে আন্দোলনকারী চার ছাত্র আহত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্বৃত্তদের হামলায় কুয়েটে আন্দোলনকারী চার ছাত্র আহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য পদত্যাগের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চারজন শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে খুলনার ফুলবাড়িগেট বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ওয়ায়দুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগের শিক্ষার্থী মোহন। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

আহত গালিব রাহাত জানান, সন্ধ্যায় ঘুরতে ঘুরতে ফুলবাড়িগেট মোড়ে যান তারা। রাত ৮টার কিছু আগে শহীদ মিনারের সামনে ফুচকা খাওয়ার সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাদের ধাক্কা দিয়ে পাশের একটি কক্ষে নিয়ে যায় এবং লাঠি ও স্টাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, হামলার শিকার চারজনই ১৯ ব্যাচের ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীরা "ভিসি মাছুদকে কেন নামাইছিস" বলে তাদের মারধর করে।

খানজাহানআলী থানার ওসি কবির হোসেন জানান, খবর পাওয়ার পর দুর্বৃত্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নেমেছে।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আহত শিক্ষার্থীরা বর্তমানে কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। কারা হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হামলার প্রতিবাদে রাতেই কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা দাবি করেছে, ১৮ ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ছাত্রদের ওপর যারা হামলা করেছিল, তারাই আবার এ হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, একটি রাজনৈতিক দলের থানা কমিটির শীর্ষ নেতার সংশ্লিষ্টতা রয়েছে এ ঘটনার সঙ্গে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্বৃত্তদের হামলায় কুয়েটে আন্দোলনকারী চার ছাত্র আহত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত