চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: লারিজানি

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: লারিজানি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় দিনে আত্মরক্ষায় যেকোনো মূল্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন, “আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত করব।”

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েই এগিয়েছে। “ইরান, যুক্তরাষ্ট্রের মতো নয়, একটি দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে,” মন্তব্য করেন তিনি।

ইরানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধের তৃতীয় দিনে ইরানের নিরাপত্তা প্রধান বলেছেন যে, যেকোনো মূল্যে তেহরান নিজেকে রক্ষা করবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: লারিজানি

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় দিনে আত্মরক্ষায় যেকোনো মূল্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন, “আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত করব।”

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েই এগিয়েছে। “ইরান, যুক্তরাষ্ট্রের মতো নয়, একটি দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে,” মন্তব্য করেন তিনি।

ইরানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধের তৃতীয় দিনে ইরানের নিরাপত্তা প্রধান বলেছেন যে, যেকোনো মূল্যে তেহরান নিজেকে রক্ষা করবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত