চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

তালা উপশহর থেকে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তালা উপশহর থেকে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার প্রধান আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাত্র চারদিন আগে স্ত্রী ও শিশু সন্তানসহ তিনি ওই বাসায় উঠে আত্মগোপনে ছিলেন। ভিন্ন পরিচয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর থানা পুলিশের একাধিক সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেন। অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, রায়হান খুলনার দৌলতপুর এলাকার যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার প্রধান আসামি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

দৌলতপুর থানার ওসি জানান, “আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তালা উপশহর থেকে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার প্রধান আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাত্র চারদিন আগে স্ত্রী ও শিশু সন্তানসহ তিনি ওই বাসায় উঠে আত্মগোপনে ছিলেন। ভিন্ন পরিচয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর থানা পুলিশের একাধিক সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেন। অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, রায়হান খুলনার দৌলতপুর এলাকার যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার প্রধান আসামি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

দৌলতপুর থানার ওসি জানান, “আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত