খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গোলনা এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি মাহেন্দ্রা ও বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মাহেন্দ্রা চালক এবং খুলনার কয়রা উপজেলার দুই শিক্ষক—হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। আহত হয়েছেন আরও ৪ জন, যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহেন্দ্রাটি চুকনগর থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে আসছিল। গোলনা এলাকায় পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ জানান, বেপরোয়া গতি এবং সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নিহত দুই শিক্ষক খুলনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা ও পাঁচ দফা দাবি আদায়ের মানববন্ধনে অংশ নিতে যাচ্ছিলেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫