চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যের আঙুল কেটে দিলেন বাংলাদেশি কৃষক

প্রকাশ : ১৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যের আঙুল কেটে দিলেন বাংলাদেশি কৃষক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এক বাংলাদেশি কৃষক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বাধার মুখে তিনি কাস্তে দিয়ে এক জওয়ানের হাতে আঘাত করলে দুটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি কৃষক ঘাস কাটতে সীমান্ত এলাকায় যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক কৃষক ক্ষিপ্ত হয়ে ধারালো কাস্তে দিয়ে একজন বিএসএফ সদস্যের হাতে আঘাত করেন। এতে তার হাতের দুটি আঙুল ঘটনাস্থলেই কেটে যায়।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সাথে থাকা অন্য তিনজন দ্রুত পালিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলেও অভিযুক্ত কৃষক আজিজুর রহমান বিএসএফের হাতে আটক হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আমরা আজিজুরকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে যোগাযোগ করছি। খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, সীমান্তে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে প্রায়ই নানা উত্তেজনার ঘটনা ঘটছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যের আঙুল কেটে দিলেন বাংলাদেশি কৃষক

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৫

featured Image

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন এক বাংলাদেশি কৃষক। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বাধার মুখে তিনি কাস্তে দিয়ে এক জওয়ানের হাতে আঘাত করলে দুটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি কৃষক ঘাস কাটতে সীমান্ত এলাকায় যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক কৃষক ক্ষিপ্ত হয়ে ধারালো কাস্তে দিয়ে একজন বিএসএফ সদস্যের হাতে আঘাত করেন। এতে তার হাতের দুটি আঙুল ঘটনাস্থলেই কেটে যায়।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সাথে থাকা অন্য তিনজন দ্রুত পালিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলেও অভিযুক্ত কৃষক আজিজুর রহমান বিএসএফের হাতে আটক হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আমরা আজিজুরকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে যোগাযোগ করছি। খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, সীমান্তে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে প্রায়ই নানা উত্তেজনার ঘটনা ঘটছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত