চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে টাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ১৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে টাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ৫০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ সবুজ আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর শহরের লাঙ্গলজোড়া (পাওয়ার প্লান্টের পিছনে) এলাকার মোঃ আব্দুর রশিদ ওরফে টেপুর বাপের ছেলে।

সোমবার (১৯ মে) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব। তিনি জানান, জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের ডাকপাড়া নুরুল হক এর ফলের আড়ত সংলগ্ন চানু মিয়ার দোকানের সামনে শেরপুর-জামালপুর মহাসড়কের পাশে ফাঁকা স্থান থেকে সবুজ আহম্মেদকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে টাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫

featured Image

জামালপুরে ৫০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ সবুজ আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর শহরের লাঙ্গলজোড়া (পাওয়ার প্লান্টের পিছনে) এলাকার মোঃ আব্দুর রশিদ ওরফে টেপুর বাপের ছেলে।

সোমবার (১৯ মে) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব। তিনি জানান, জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের ডাকপাড়া নুরুল হক এর ফলের আড়ত সংলগ্ন চানু মিয়ার দোকানের সামনে শেরপুর-জামালপুর মহাসড়কের পাশে ফাঁকা স্থান থেকে সবুজ আহম্মেদকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত